প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইনস মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এম খুরশীদ হোসেন। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দীন আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও দিলরুবা খুরশীদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিকেরা, সুধীজন ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।