বার্ষিক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর পুলিশ লাইনস মাঠে গতকাল সোমবার জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বেলা সাড়ে তিনটায় প্রধান অতিথি অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর পুলিশের একটি চৌকস দল মাঠে প্যারেড করে। জেলার সাত থানায় কর্মরত পুলিশ সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সভাপতিত্ব করেন।