প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রসায়নবিদেরাই পারেন জৈব ও অজৈব বিষয়ে গবেষণা করে নতুন নতুন কর্মপরিকল্পনা তৈরি করতে। এতে বাংলাদেশ শিল্পক্ষেত্রে তাঁরা অসামান্য ভূমিকা রাখতে পারবেন। গত শনিবার বাংলাদেশ রসায়ন সমিতির ৩৭তম বার্ষিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ সম্মেলন হয়। সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) এ সম্মেলনের উদ্বোধন করা হয়। রসায়ন সমিতির সভাপতি জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্য শরীফ এনামুল কবির। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ, রসায়ন সমিতির সাধারণ সম্পাদক আল-নাকিব চৌধুরী প্রমুখ।