বার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে স্বপ্ন কর্মীদের গতকাল শনিবার সকালে বার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলন উপলক্ষে কুড়িগ্রাম স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে স্টেডিয়াম মাঠে স্বপ্ন কর্মীদের সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও স্বপ্ন প্রকল্পের পরিচালক রওশন আরা বেগম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বক্তব্য দেন প্রকল্প ব্যবস্থাপক আমিনুল আরিফিন, ইএসডিওর নির্বাহী পরিচালক মুহাম্মদ শহীদ উজ জামান প্রমুখ। জেলার ২ হাজার ৫৯২ জন স্বপ্ন কর্মী ১ বছর ধরে রাস্তাঘাট সংস্কারের কাজ করছেন।