বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জে নাগরিক অধিকার দলের অষ্টম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক অধিকার দলের আয়োজনে এবং বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের সহযোগিতায় গতকাল রোববার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আহসানুল হক চৌধুরী। এতে উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি সিতুয়া দাসের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ন কবীর, নাগরিক উদ্যোগের সমন্বয়কারী কিশোর কুমার, কর্মসূচি কর্মকর্তা আবুল নাসের, নাগরিক উদ্যোগের এলাকা ব্যবস্থাপক শিল্পী শিকদার প্রমুখ বক্তৃতা করেন।