প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাব ও কালচারাল ক্লাবের যৌথ আয়োজনে ‘বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, ২০১৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের আমান কনফারেন্স হলে এ প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতায় সাদমান আশরাফ, বিতর্ক ও আবৃত্তিতে হাফসা আকতার, নাচে ওলিয়া সাংমা, পোস্টার অঙ্কনে চৌধুরী সাদিয়া হালিম প্রথম স্থান অধিকার করেছেন। এ ছাড়া বিবিএর ইমরান হোসেন খান গানে ও শর্মিষ্ঠা দেবনাথ ফটোগ্রাফিতে প্রথম হয়েছেন। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক এ এন এম মেশকাত উদ্দিন। প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম আমানউল্লাহ। বিজ্ঞপ্তি।