প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি। রিপোর্টার্স ইউনিটির ১৬তম বার্ষিক সাধারণ সভায় ওই আহ্বান জানানো হয়। গতকাল সকাল ১০টায় নগরের বিআইডব্লিউটিএর পদ্মপুকুরপাড়ের হিমনীড়ে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশ ও মানবতার শত্রু জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক কামরুল আহসান।