প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ডায়াবেটিক সমিতির ২৯তম বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার ডায়াবেটিক হাসপাতালের ডা. যোবায়দা হান্নান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ছয়টায় সমিতির সহসভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন। অনুষ্ঠানে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন জমির উদ্দিন খান। এতে উপস্থিত ছিলেন ডায়াবেটিক হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের সভাপতি মেহেরুন্নেছা বাহার। সাধারণ সভায় সমিতির নিরীক্ষা প্রতিবেদন, নিরীক্ষক নিয়োগ ও বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন করা হয়। এ সময় সমিতির ৭৩ জন সদস্যের বেশির ভাগই উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা