বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার সকালে নীলফামারী ডায়াবেটিক হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সমিতির সভাপতি আনিসুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ। নীলফামারী প্রতিনিধি|