বার্ষিক সাধারণ সভায় অনুপম সেন
সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে চট্টগ্রাম একাডেমি
চট্টগ্রাম একাডেমির ষোড়শ বার্ষিক সাধারণ সভা ৯ জানুয়ারি মোমিন সড়কের একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান ও সমাজবিজ্ঞানী অনুপম সেন।
সভায় একাডেমির কার্যবিবরণী ও মহাপরিচালকের প্রতিবেদন পাঠ করেন মহাপরিচালক নেছার আহমদ। শুরুতেই গত বছর উল্লেখযোগ্য বিভিন্ন পুরস্কারপ্রাপ্তিতে একাডেমির প্রতিষ্ঠাতা রাশেদ রউফকে সম্মাননা জানানো হয়। এ ছাড়া চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচনে বিজয়ী একাডেমির তিন সদস্যকে সংবর্ধনা জানানো হয়। সংবর্ধিত ব্যক্তিরা হলেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি কাজী আবুল মনসুর, সাধারণ সম্পাদক শুকলাল দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
অনুপম সেন বলেন, এই প্রতিষ্ঠানে সাহিত্যিক, কবি, নাট্যকার, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সব স্রোতকে একসঙ্গে মিশিয়েছে। সাহিত্য-সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে একাডেমি। একাডেমিকে কেন্দ্র করে চেরাগীপাহাড় ও জামালখান এলাকায় একটি সাংস্কৃতিক বলয় গড়ে উঠেছে।
একাডেমির প্রতিষ্ঠাতা রাশেদ রউফের সঞ্চালনায় কথামালা, ছড়া-কবিতা ও গানে অংশ নেন পরিচালক আনোয়ারা আলম, রীতা দত্ত, দীপক বড়ুয়া, অরুণ শীল, জিন্নাহ চৌধুরী, রহমান হাবীব, মো. জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, মুহাম্মদ নোমান, সৈয়দা রিফাত আক্তার, মেহের আফরোজ, অজিত কুমার আইচ, বিধান মিত্র, বিকিরণ বড়ুয়া, আবুল কালাম বেলাল, সাবিহা মুসা, সত্যব্রত বড়ুয়া, মৃণালিনী চক্রবর্তী, মানসপাল চৌধুরী, আয়েশা হক, নিশাত হাসিনা, কোহিনুর শাকি প্রমুখ। বিজ্ঞপ্তি