বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বালতির পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আকতার হোসেনের মেয়ে আফসানা (৪) খেলার সময় বাড়ির লোকজনের অগোচরে পানিভর্তি বালতিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজনের নজরে পড়লে তাঁরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় ঘুড়কা বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক জানান, বালতির পানিতে উপুড় হয়ে পড়ে যাওয়ায় শ্বাসরোধে শিশুটির মৃত্যু হয়েছে। ঘুড়কা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।