বালাগঞ্জে উচ্ছেদ, শ্রমিকদের হাতে ১৬ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জ উপজেলার বুরুঙ্গা ইউনিয়নে সরকারি জায়গা উদ্ধার করতে গিয়ে উচ্ছেদ শ্রমিকদের হাতে অন্তত ১৬ জন বাসিন্দা আহত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব সিরাজনগর গ্রামে খাসজমিতে ২০টি পরিবার প্রায় ১৫ বছর ধরে বসবাস করে আসছে। ২০০২ সালের পর থেকে প্রশাসন ওই জমিতে বসবাসকারী পরিবারগুলোকে চারবার উচ্ছেদের নোটিশ দেয়। কিন্তু তারা জায়গা ছাড়েনি। গতকাল বেলা ১১টার দিকে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকবাল হোসেন পুলিশ ও একদল শ্রমিক নিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেন। এ সময় বাসিন্দারা মালামাল সরিয়ে নেওয়ার জন্য কিছু সময় চাইলেও শ্রমিকেরা বাড়িঘরে ভাঙচুর চালান। বাসিন্দারা প্রতিবাদ করলে শ্রমিকেরা তাদের মারধর করেন।