বালাগঞ্জে উত্ত্যক্তকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বালাগঞ্জে শিক্ষি-কাকে উত্ত্যক্তকারী এক যুবককে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকেরা। গতকাল রোববার দুপুরে আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর ১০ দিন পেরিয়ে গেলেও উত্ত্যক্তকারী যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আজিজুর রহমান বলেন, উত্ত্যক্তকারী যুবককে গ্রেপ্তার ও তার বিচারের দাবিতে এ মানববন্ধন করা হয়।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন বলেন, আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার সম্ভব হচ্ছে না। তবে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।সিলেটের পুলিশ সুপার সাখাওয়াত হোসাইন বলেন, অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। কারও গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।