বালাগঞ্জে কেরোসিন ঢেলে গৃহবধূর গায়ে আগুন, স্বামী গ্রেপ্তার
সিলেটের বালাগঞ্জ উপজেলার কালিয়ারগাঁও গ্রামের মিলন বেগম নামের এক গৃহবধূর গায়ে গত সোমবার রাতে কেরোসিন ঢেলে তাঁর স্বামী আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিলনের স্বামী বাদশা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অগ্নিদগ্ধ গৃহবধূকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে,্র২০০৪ সালে উপজেলার হস্তুিদুর গ্রামের মিলনের সঙ্গে কালিয়ারগাঁও গ্রামের বাদশার বিয়ে হয়। পরে উভয়ের মধ্যে বনিবনা না হওয়ায় ২০০৯ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। প্রায় দুই মাস আগে আবার তাঁদের বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাক চলে। কিন্তু পরে আবারও দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। অগ্নিদগ্ধ গৃহবধূ মিলন বেগম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বাদশা। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামীসহ আটজনকে আসামি করে মামলা করা হয়েছে। বালাগঞ্জ্রথানার ভারপ্রাপ্ত্রকর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলনের স্বামী বাদশা এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।