বালাগঞ্জে ট্রাক কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার ওসমানীনগরে গতকাল সোমবার শিক্ষক-শিক্ষার্থী বহনকারী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন এক শিক্ষক, দুই ছাত্রী ও অটোরিকশাচালকসহ চারজন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ভাঙচুর করে ওই ট্রাকটি। প্রায় ঘণ্টা খানেক পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।নিহত সাজেদা বেগম (১৪) ওসমানীনগরের সোনাতিতা গ্রামের মানিক মিয়ার মেয়ে ও সদেরুন্নেছা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমানীনগরের সদেরুন্নেছা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মনি বেগম, সপ্তম শ্রেণীর মুসলিমা বেগম, অষ্টম শ্রেণীর সাজেদা এবং ইকরা বাংলাদেশ দয়ামী শাখা স্কুলের শিক্ষক আবুল কালাম (৪৫) একটি অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিলেন। মহাসড়কের ১৩ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক ওই অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।এতে অটোরিকশার চালক জামাল মিয়া (৪০) ও তিন যাত্রী গুরুতর আহত হন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাজেদার মৃত্যু হয়। দুর্ঘটনার খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ করে। হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, শেরপুরগামী দ্রুতগতির ট্রাকটি (ঢাকা মেট্রো ড ১১-৩৭৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে শিক্ষার্থীদের বহনকারী অটোরিকশাকে (সিলেট থ ১২-০৮৮৮) চাপা দেয়। দুর্ঘটনাকবলিত দুটো যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওসমানীনগর থানায় মামলা হয়েছে। ট্রাকচালক পলাতক।ঘাটাইলে বাসচাপায় পথচারী নিহতঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, গতকাল সকালে ঘাটাইল উপজেলার হাটকয়রা গ্রামের ভজন চন্দ্র (৩০) স্ত্রীকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। সকাল সাতটার দিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিনিময় পরিবহনের একটি বাস পেছন থেকে ভজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অক্ষত থাকেন তাঁর স্ত্রী। ভজন ঘাটাইল বাজারে স্বর্ণালংকারের দোকানে কাজ করেন।