বালাগঞ্জে পলাতক আসামি দুই ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর পালিয়ে থাকার পর বালাগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার পালাতক আসামি দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার ভরাউট (সম্মানপুর) গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, ওসমানীনগর থানার এএসআই ময়নাল হোসেন জানান, মাওলানা শাহ মোহাম্মদ আরশ আলী ও তাঁর ভাই ইউসুফ আলীকে রোববার রাতে উপজেলার উমরপুর ইউনিয়নের সম্মানপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উপজেলার দাশপাড়া গ্রামের বজলুর রশীদ বাদী হয়ে ২০০৬ সালে মাওলানা শাহ মোহাম্মদ আরশ আলী ও ইউসুফ আলীসহ পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত ২০০৭ সালে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।গতকাল সোমববার বালাগঞ্জ বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে মাওলানা শাহ মোহাম্মদ আরশ আলী ওলামা লীগের সভাপতি হিসেবে নিজেকে দাবি করলেও স্থানীয় আওয়ামী লীগ তা অস্বীকার করেছে।ওসমানীনগর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদাল মিয়া বলেন, ওলামা লীগের কমিটি করার জন্য আরশ আলী বেশ কয়েক দিন ঘোরাঘুরি করেছেন। তবে কোনো কমিটি করা হয়নি।