বালাগঞ্জে প্রতিপক্ষের হাতে একজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জে শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নঈম উল্লাহ (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত বুধবার বিকেলে উপজেলার গাভুরটিকি গ্রামে ঘটনাটি ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাভুরটিকি গ্রামের নঈম উল্লাহর পরিবারের বাচ্চাদের সঙ্গে একই গ্রামের মুক্তাদির, হামিদ ও মইনুল মিয়ার পরিবারের শিশুরা মারবেল খেলার সময় হাতাহাতি হয়। বিষয়টি শিশুদের পরিবার পর্যায়ে পৌঁছলে মুক্তাদির, হামিদ ও মইনুলসহ অন্যরা নঈম উল্লাহর ওপর অতর্কিত হামলা চালান। গুরুতর আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাঁর মৃত্যু হয়।ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্ত্তী জানান, এ ব্যাপারে মামলা নেওয়া হয়েছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।