বালাগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে খালেদুজ্জামান নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। তাঁর এক হাতও ভেঙে দেওয়া হয়েছে। তাঁকে রক্ষা করতে গিয়ে আব্দুন নূর নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন।উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের ওসমানীগঞ্জ বাজারে গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে।আহত ব্যবসায়ী খালেদুজ্জামান বলেন, ওসমানীগঞ্জ বাজারে তাঁর ভাইয়ের একটি ওষুধের দোকান আছে। ওই দোকানের সামনে একটি জায়গা নিয়ে তাঁদের সঙ্গে একই গ্রামের আলাউদ্দিনের বিরোধ আছে। গতকাল সেখানে আলাউদ্দিন খুঁটি বসান। এতে বাধা দিতে গেলে তাঁদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। ওই ঘটনার পর জুমার নামাজের পর তাঁকে একা পেয়ে আলাউদ্দিনের নেতৃত্বে চার-পাঁচজনের একটি দল তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।