বালাগঞ্জে মারধরে বৃদ্ধের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার রঙ্গিয়া গ্রামের হাজি মার্কেটের সামনে গতকাল সোমবার জমি চাষ নিয়ে বিরোধে কিল, ঘুষি ও লাথিতে ছুরত আলী (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্র জানায়, রঙ্গিয়া গ্রামের কনর মিয়াকে টাকার বিনিময়ে পাওয়ার টিলার দিয়ে খেতের জমি চাষ করতে দেন ছুরত আলী। কিন্তু ভালোমতো জমি চাষ না হওয়ায় কনরের ওপর ক্ষুব্ধ হন ছুরত। গতকাল বিকেল পৌনে চারটার দিকে রঙ্গিয়ার হাজি মার্কেটের সামনে কনরের সঙ্গে ছুরতের দেখা হয়। তখন উভয়ে বাগিবতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন।