বালাগঞ্জে মার্কেটের কেয়ারটেকারের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জে মার্কেটের কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে গোয়ালাবাজারের ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাজি নছিব উল্লা মার্কেটের সামনে লাশটি পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম আবদুল খালিক (৫৫)।তিনি উপজেলার নিজ করণসী গ্রামের মৃত আছমত উল্লার ছেলে। স্থানীয় একটি মার্কেটের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন খালিক।খালিকের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আবদুল খালিক দীর্ঘদিন থেকে গোয়ালাবাজারের বাবু মিয়ার মার্কেটের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।