বালাগঞ্জে র্যাবের ওপর হামলার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জ উপজেলায় র্যাবের ওপর হামলার ঘটনায় বালাগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ছাড়া হারুন মিয়া নামের এক ব্যক্তিকে আটকের প্রায় ২৪ ঘণ্টা পর থানায় সোপর্দ করেছে র্যাব।গত সোমবার মধ্য রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) সৈয়দ আবুল হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। আসামিরা হলেন উপজেলার সোনাপুর গ্রামের হারুন মিয়া, মো. আখদ্দুছ, শামীম মিয়া, মো. ছালেক ও মোজাহিদ আলী। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক প্রথম আলোকে বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে হারুনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়।’গত রোববার রাত ১০টার দিকে সোনাপুর গ্রামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে গেলে র্যাবের ওপর হামলা চালানো হয়। এতে সেপাই শফিকুল ইসলাম, সোর্স আলাল মিয়া ও জুবায়ের আহত হন।