বালাগঞ্জে সাংবাদিক আনার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
সিলেটের বালাগঞ্জে সাংবাদিক আনোয়ার হোসেন আনার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। গতকাল দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার গোয়ালাবাজারে মানববন্ধনে সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।মামলা দায়েরের পর পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা জানান।১৭ জানুয়ারি দৈনিক সমকাল পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি আনোয়ার হোসেন আনা উপজেলার রোকনপুরে হক ব্রিক ফিল্ডে সংবাদ সংগ্রহকালে এনাম ও তাঁর দলবলের হামলায় আহত হন। উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুর দুইটায় ওসমানীনগর থানার সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।