বালাগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম কুলসুমা আক্তার নিশি (১৪)। সে সাদিপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য খলিলুর রহমানের বাড়িতে। নিশি মা-বাবার সঙ্গে এ বাড়িতে ভাড়া থাকত। তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার আছড়া গ্রামে। তার বাবার নাম আবদুল কাদির। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাত নয়টার দিকে নিশিকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বসতঘরের পাশের একটি কাঁঠালগাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।