বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নিজ কুরুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নিজ কুরুয়া এলাকায় ঢাকাগামী পাথরবোঝাই ট্রাক ও সিলেটগামী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাক আরোহী গোলাম মন্তকা (৫০) মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মিনি ট্রাকের চালকও মারা যান।