বালাগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জ উপজেলার তাজপুর-বালাগঞ্জ সড়কের গৌরীনাথপুর এলাকায় গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় সাফিয়া বেগম (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত সাফিয়া কমিউনিটি স্বাস্থ্যকর্মী (সিএইচডব্লিউ) ছিলেন।এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪২) নিহত হয়েছেন।বালাগঞ্জ: পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি কর্মশালায় অংশ নিতে চারজন কমিউনিটি স্বাস্থ্যকর্মী গতকাল একটি অটোরিকশাযোগে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে গৌরীনাথপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে স্বাস্থ্যকর্মী সাফিয়া ঘটনাস্থলেই মারা যান। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালাগঞ্জ থানার এসআই শংকর কুমার ধর বলেন, বাস ও অটোরিকশাটি আটক করা হয়েছে।আশুগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।নিকলী: কিশোরগঞ্জের নিকলী উপজেলার দক্ষিণ জাল্লাবাদ এলাকার নিকলী-সরারচর সড়কে গত রোববার মোটরসাইকেলের ধাক্কায় আহত এক স্কুলছাত্র গতকাল মারা গেছে। তার নাম কাইয়ুম (১১)। বাড়ি দক্ষিণ জাল্লাবাদ গ্রামে। সে জাল্লাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত।