বালাগঞ্জের সিকন্দপুরে অস্থায়ী পুলিশ কেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালাগঞ্জের সিকন্দপুর গ্রামে অস্থায়ী পুলিশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে উপজেলার সিকন্দপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলি, লুটপাট, অগ্নিসংযোগসহ মামলা ও পাল্টা মামলার ঘটনা ঘটে আসছে। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় ওই গ্রামে গত মঙ্গলবার রাত থেকে এই অস্থায়ী পুলিশ কেন্দ্র স্থাপন করা হয়েছে। হজরত শাহ সিকন্দর (রহ.) হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে গতকাল শনিবার বিকেলে এই পুলিশ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল কবির। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুস্তাকুর রহমান, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবের আহমদ, ওসমানীনগর থানা আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন আহমদ, সম্পাদক আবদাল মিয়া প্রমুখ। ভারপ্রাপ্ত পুলিশ সুপার এনামুল কবির বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে নিরপরাধ লোকজনকে হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।