বালাম বইয়ের পাতা ছেঁড়ায় কারাদণ্ড
কিশোরগঞ্জে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সংরক্ষিত বালাম বই থেকে পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগে ওই প্রতিষ্ঠানের তল্লাশিকারক মাজহারুল ইসলামকে (৪৫) পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আজিজ আহমদ ভূঞা এ রায় দেন। মাজহারুল করিমগঞ্জ উপজেলার ভাটি গাংগাটিয়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্র জানায়, মাজহারুল জেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে তল্লাশিকারক পদে চাকরি করতেন। ২০১১ সালের ৩ এপ্রিল সাব-রেজিস্ট্রি কার্যালয়ের রেকর্ড রুমে গিয়ে মাজহারুল করিমগেঞ্জর একটি বালাম বইয়ের পাতা ছিঁড়ে নিয়ে যান। এ ব্যাপারে ওই বছরের ৩০ অক্টোবর তথ্য সংরক্ষক বিভা রানী চক্রবর্তী বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০১২ সালের ১১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে।