প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী মুক্তিযুদ্ধ জেলা স্টেডিয়ামে গতকাল বিকেলে ‘প্ল্যান অনূর্ধ্ব ১৫ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৩’-এর চূড়ান্ত খেলায় টাঙ্গাইল জেলা দলকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে রাজশাহী জেলা দল।
প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। উভয় দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে মেয়র বলেন, রাজশাহীকে এ টুর্নামেন্টের জাতীয় খেলায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য কঠোর অনুশীলন করতে হবে। এ জন্য ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে খেলোয়াড়দের মাসব্যাপী অনুশীলনের ব্যবস্থা করবে। ফুটবল অ্যাসোসিয়েশনের রাজশাহীর সভাপতি এ কে এম সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির।