বালিয়াকান্দি ইউপির চেয়ারম্যান বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউল আজমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব উল করিম বলেন, মশিউল আজমের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। গত রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে ডাকযোগে পাওয়া চিঠির মাধ্যমে তাঁর বরখাস্তের বিষয়টি তিনি জানতে পারেন। এ ব্যাপারে মশিউল আজম বলেন, ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে তাঁকে বরখাস্ত করা হয়েছে। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।