বালিয়াকান্দি ও গোবিন্দগঞ্জে দুজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের দুর্গাপুরে রাস্তার পাশ থেকে গতকাল বুধবার সকালে শাহেব আলী মণ্ডল (৩০) নামে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসইআই) জাফর আহম্মেদ জানান, জামালপুর গ্রামের শাহেব আলী মণ্ডলকে গত মঙ্গলবার রাতে প্রতিবেশী কয়েকজন লোক ডেকে রাস্তায় নিয়ে যায়। গতকাল সকাল সাতটার দিকে বাড়ির অদূরে জামালপুর-দুর্গাপুর রাস্তার পাশের একটি মাঠ থেকে তাঁর জবাই করা লাশ পুলিশ উদ্ধার করে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামে গত সোমবার রাতে হজরত আলী (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গরমের কারণে হজরত ওই রাতে বাড়ির উঠানের একটি ঘরে ঘুমান। গত মঙ্গলবার সকালে হজরতের স্ত্রী তাঁকে ডাকতে গিয়ে তাঁর জবাই করা লাশ দেখতে পান।