বালিয়াকান্দিতে অস্ত্রসহ তিন ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ আটক করে তিন ব্যক্তিকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। গতকাল শনিবার সকাল নয়টার দিকে উপজেলার নারুয়া বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়।তাঁরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা গ্রামের আরশাদ হোসেন, ফরিদপুরের মধুখালী উপজেলার পূর্বগাড়াখোলা গ্রামের আজিজুর শেখ ও মাগুড়ার শালিথা উপজেলার কায়তনি গ্রামের দাউদ আলী শেখ। পুলিশ বলছে, তাঁরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ায় ওই ব্যক্তিরাসহ মোট পাঁচজন পাংশা থেকে একটি নছিমন ঠেলে আনার সময় নারুয়া করাতকলের কাছে পৌঁছালে ওই করাতকলের মালিক তাঁদের পরিচয় জানতে চান। একপর্যায়ে তাঁরা নছিমনটি ফেলে দৌড়ে পালিয়ে যান। এরপর করাতকলের মালিক মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে বিষয়টি জানান। এলাকাবাসী ধাওয়া করে ওই তিনজনকে একটি পাইপগানসহ আটক করে গণধোলাই দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। বাকি দুজন পালিয়ে যেতে সক্ষম হন।