বালিয়াকান্দিতে মাদ্রাসা সুপার ও শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশোভন পেপার কাটিং প্রদর্শন করার অভিযোগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবদুর রশিদ ও সহকারী শিক্ষক নিয়ামুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে এ সংক্রান্ত চিঠি তাঁরা হাতে পেয়েছেন।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হান্নান বলেন, মাদ্রাসায় সাম্প্রতিক সময়ে শিক্ষকদের কর্মকাণ্ডের বিষয়ে গত সোমবার বিকেলে মাদ্রাসার সভাকক্ষে জরুরি সভা হয়। সভা শেষে সন্ধ্যায় সর্বসমঞ্চতিক্রমে মাদ্রাসার সুপার ও সহকারী শিক্ষক নিয়ামুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া তাঁদের এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। আরও কেউ ওই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন কি না, তা তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে।
মাদ্রাসার সুপার আবদুর রশিদ বলেন, মঙ্গলবার দুপুরে তিনি নোটিশ হাতে পেয়েছেন। এ ঘটনার প্রেক্ষাপটে সংবাদ সমেঞ্চলন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আবদুর রশিদ সম্প্রতি শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশোভন পেপার কাটিং দেখান। বিষয়টি জানাজানি হলে গত রোববার ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবদুল হান্নান মাদ্রাসা-প্রধানের কাছ থেকে পেপার কাটিং উদ্ধার করেন।