বালিয়াকান্দির নারুয়া ইউপির উপনির্বাচন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের কার্যক্রম গত বৃহস্পতিবার বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের পাঠানো ফ্যাক্স বার্তার মাধ্যমে জেলা নির্বাচন কর্মকর্তা, বালিয়াকান্দি রিটার্নিং কর্মকর্তা (উপজেলা কৃষি কর্মকর্তা) ও বালিয়াকান্দি নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে জানানো হয়। বিষয়টি রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।৪ নভেম্বর রোববার বালিয়াকান্দি রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতিনিধি সুশান্ত শর্মার মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু তিনি (রিটার্নিং কর্মকর্তা) সেটি জমা না নিয়ে টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তা ছিঁড়ে ফেলে ও সুশান্তকে মারধর করে বলে অভিযোগ করেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা। তিনি এ ব্যাপারে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে ওই রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন।গত ২৫ সেপ্টেম্বর নারুয়া ইউপির চেয়ারম্যান মকিবর রহমান মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়।গত রোববার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ১৮ নভেম্বর এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনে শুধু মকিবর রহমানের স্ত্রী রাবেয়া খানম মনোনয়নপত্র জমা দেন।