বালিয়াডাঙ্গা দেবালয়ে মাসব্যাপী চৈত্র মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয়ে গত মঙ্গলবার থেকে মাসব্যাপী চৈত্র মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। স্বপন মুখার্জীর সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস। বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ ও প্রণব চৌধুরী। চৈত্র মাসব্যাপী মেলায় প্রতিদিন রাসযাত্রা, অষ্টক গান, পদাবলি কীর্তন, মহা নামযজ্ঞসহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এ ছাড়া নাগরদোলা, গ্রামীণ পণ্যসমৃদ্ধ স্টলসহ অন্যান্য স্টল থাকছে। চৈত্র মাসের প্রতিদিন দেবালয়ের মন্দিরে শিবের মহাস্নান ও পূজা অনুষ্ঠিত হবে।