বালু উত্তোলন করায় কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা একটার দিকে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও বোয়ালমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম। দণ্ড পাওয়া ব্যক্তি মো. সেলিম (২৫) উপজেলার ঘোষপুর ইউনিয়নের বেড়াদি গ্রামের বাসিন্দা। দণ্ড দেওয়ার পরই আদালত তাঁকে জেলা কারাগারে পাঠিয়ে দেন। সেলিম খননযন্ত্র দিয়ে উপজেলার ঘোষপুর ইউনিয়নের বেড়াদি চাপাদহ বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। এদিকে গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা পৌরসভায় অবস্থিত মৎস্য আড়ত থেকে ২৮০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও আলমগীর হোসেন আদালত পরিচালনা করেন। পরে মাছগুলো ভাঙ্গার ২০টি এতিমখানায় দেওয়া হয়।