প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রহ্মপুত্র নদ খনন, নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার জামালপুর শহরের ছনকান্দা এলাকায় ছয়জনকে কারাদণ্ড ও ছয়জনকে জরিমানা করেছেন। আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুল হাসান ও সহকারী ভূমি কমিশনার শাহ আবদুল সাদী।ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(খ) এবং ৫(২) ধারায় মোট ১২ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। আদালত সোবহান আলী, সুধীর, বাদল, ফরহাদ আলী, সরোয়ার হোসেন ও জোসনা মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অন্য ছয়জনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।আদালত বালু উত্তোলনকারীদের কাছ থেকে বালু খননের আটটি শ্যালো মেশিন, এক হাজার ৫০০ ফুট দীর্ঘ পিভিসি পাইপ এবং ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন।