বালু উত্তোলনের অভিযোগে রাজবাড়ীতে গ্রেপ্তার তিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশ থেকে গতকাল শুক্রবার দুপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, চর আফরা গ্রামের হামিদুল সরদার, রাজ্জাক সরদার ও সুরুজ সরদার। এ সময় নয়টি ড্রেজারও জব্দ করা হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি মোফাজ্জেল হোসেন প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।