প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলশান আরা পরিচালিত আদালত গত রোববার রাত ১০টায় আড়াইহাজার উপজেলার কালা পাহাড়িয়া এলাকার মেঘনা নদীতে অভিযান চালান। এ সময় খোকন (৩২) ও মুশফিকুল (৩২) নামের দুজনকে আটক করা হয়। তাঁরা দুজনই বালু উত্তোলনকাজে নিয়োজিত খননযন্ত্রের চালক। বালু উত্তোলনে জড়িত অন্য ব্যক্তিরা পালিয়ে যান। ইউএনও বলেন, দীর্ঘদিন যাবৎ মেঘনা নদীতে প্রভাবশালী একটি মহলের ছত্রচ্ছায়ায় অবৈধভাবে বালু তুলছে সংঘবদ্ধ একটি চক্র।