বালু তোলায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা এ সাজা দেন। সাজা পাওয়া ব্যক্তির নাম সেলিম মিয়া (৫৫)। তিনি আয়নাপুর গ্রামের বাসিন্দা। উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রাজস্ব ফাঁকি দিয়ে গারো পাহাড়ের পাদদেশে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তুলছিল। গতকাল ইউএনও মোহাম্মদ সেলিম রেজা ওই এলাকায় অভিযান চালান। দোষ প্রমাণিত হওয়ায় সেলিম মিয়া জরিমানার টাকা পরিশোধ করেন।