বালু তোলায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামের বালু ব্যবসায়ী ফিরোজ হোসেনের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দার গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালন করে এ দণ্ড দেন। ইউএনওর কার্যালয় সূত্র জানায়, বাবুলতলা গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে ফিরোজ স্থানীয় একটি খালে ইঞ্জিনচালিত যন্ত্র দিয়ে বালু উত্তোলন করছিলেন। খবর পেয়ে ইউএনও গতকাল দুপুরে সেখানে অভিযান চালান।