বালু তোলায় দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা গ্রামের মধুমতী নদীতে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু কাটার দায়ে জামাল ব্যাপারী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাহী হাকিম শেখ রাশেদ উজ্জামান এ দণ্ড দেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার আমতলী গ্রামের জামাল ব্যাপারী তিনজন শ্রমিক নিয়ে খননযন্ত্র দিয়ে মধুমতী নদীতে বালু কাটছিলেন।