বালু তোলার দায়ে শ্যালোইঞ্জিন জব্দ মালিককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী ছাত্রলীগের নেতার ভাড়া করা শ্যালোইঞ্জিনটি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো ম্রাগ্য মারমা উপস্থিত ছিলেন। পরে আদালত অবৈধ বালু জব্দ করে শ্যালোইঞ্জিনের মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।২৫ এপ্রিল প্রথম আলোতে ‘ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বালু তোলার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এ টি এম কাউছার হোসেনের ভ্রাম্যমাণ আদালত শ্যালোইঞ্জিনের মালিক দেলোয়ার হোসেনকে এক লাখ টাকা জরিমানা করেন। এ সময় উত্তোলন করা এক লাখ ২১ হাজার ঘনফুট বালুও জব্দ করা হয়। তবে বালু উত্তোলনকারী ছাত্রলীগের নেতা মো. ওমর ফারুকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, তিতাস নদী থেকে (হোমনা উপজেলার ঝগড়ারচর গ্রাম সংলগ্ন) হোমনা উপজেলা ছাত্রলীগের সদস্য ওমর ফারুক এক সপ্তাহ ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। বাঞ্ছারামপুর থানার এসআই কামরুজ্জামান তালুকদার বলেন, ‘বালু উত্তোলনের যন্ত্র জব্দ করার সময় দেলোয়ার হোসেন ছাড়া আর কাউকেই ওই স্থানে পাওয়া যায়নি।’