বালু তোলার যন্ত্র ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লৌহজং নদীর কলিমাজানী এলাকা থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে বালু তোলায় প্রায় সাড়ে তিন হাজার ফুট পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন এই অভিযান চালান। এ সময় বালু তোলার কাজে ব্যবহৃত দুটি যন্ত্রও ধ্বংস করা হয়। তবে বালু তোলার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেননি আদালত। ইউএনও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।