বালু-পাথর উত্তোলন বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধোপাজান নদ থেকে বোমা মেশিন ও ড্রেজার নিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহমঞ্চদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রোববার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) পক্ষ থেকে ওই রিট করা হয়। তারা পরিবেশ ও জনস্বার্থে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদ থেকে অননুমোদিত বোমা মেশিন ও ড্রেজার দিয়ে বালু-পাথর উত্তোলনকারীদের অবিলম্বে উচ্ছেদ, নদীর স্বাভাবিক প্রতিবেশব্যবস্থা ও নদীসংলগ্ন এলাকা রক্ষার দাবি জানিয়ে আদালতে ওই রিট করে।
বেলার রিটে পরিবেশ ও বন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের বিভাগীয় কমিশনার, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক, জেলা প্রশাসক মুহামঞ্চদ ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার মোহামঞ্চদ নজরুল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অভিযুক্ত করা হয়। এর আগে বেলার পক্ষ থেকে ১৪ জুলাই এই কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশ দেওয়া হয়। বেলার নোটিশে বলা হয়, ওই নদ থেকে অননুমোদিত ও অপরিকল্পিতভাবে বোমা মেশিন ও ড্রেজার দিয়ে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে। এসব মেশিন দিয়ে নদীগর্ভের প্রায় ৬০ থেকে ৭০ ফুট নিচ থেকে পাথর ও বালু তোলা হয়। এতে নদী ও নদীসংলগ্ন এলাকা মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের সমঞ্চুখীন হচ্ছে। নদীর তলদেশে বিশাল গর্ত সৃষ্টি হয়ে নদীর স্বাভাবিক গতিবিধির পরিবর্তন হচ্ছে এবং বাঁধ ও মানুষের ঘরবাড়িসহ নদীর পাড় ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে অপরিকল্পতভাবে পাথর ও বালু উত্তোলন চলতে থাকলে নদীতীরবর্তী ফসলি জমি, ঘরবাড়ি, সবজিখেত, ফলের বাগান ক্রমান্বয়ে বিলীন হয়ে যাবে বলে স্থানীয় লোকজন আশঙ্কা করছেন। বেলার সিলেট বিভাগীয় সমন্বয়ক শাহ শাহেদা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।