বালু-পাথর কেনাবেচা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীতে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে চাঁদাবাজির প্রিতবাদে গতকাল রোববার জেলা প্রশাসককে স্মারকলিপি িদয়েছেন ব্যবসায়ীরা৷
স্মারকলিপিতে অতিরিক্ত টোল আদায়েরও প্রতিবাদ জানানো হয়৷ এ পরিস্থিতিতে গত শনিবার থেকে ধোপাজান নদীতে বালু-পাথর উত্তোলন ও পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধোপাজান নদীতে বালু-পাথর উত্তোলন, পরিবহনে শ্রমিক ও ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হচ্ছেন। বালু-পাথর পরিবহনকারী কার্গো, বাল্কহেড, নৌকা থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে শ্রমিকদের মারধর করা হয়। একই সঙ্গে এ নদীতে ইজারাদার অতিরিক্ত টোল আদায় করছেন।
ব্যবসায়ীরা জানান, এই নদী থেকে বালু-পাথর উত্তোলন ও পরিবহনে ঘাটে ঘাটে চাঁদা দিতে হয়। পুলিশ ও প্রশাসন সব জানে। কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
এ ব্যাপারে সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।