বালু ব্যবসায়ীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতী নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার সুজাপুর গ্রামে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ইছামতী নদীর তীর থেকে বালু ব্যবসায়ী মো. জামাল হোসেনকে (৩০) হাতেনাতে আটক করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী। জরিমানার টাকা পরিশোধ করে মুচলেকা দিয়ে মুক্তি পান জামাল।