বালু হত্যার বিচার দাবিতে খুলনায় প্রতীকী গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির বালু হত্যা মামলার তদন্ত দ্রুত সম্পন্ন ও বিচারের দাবিতে প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করেছেন খুলনায় কর্মরত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা সিআইডিকে দিয়ে বালু হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করে সুষ্ঠু বিচারের দাবি জানান।
হুমায়ুন কবির বালুর একাদশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে চার দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার খুলনা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ অনশন চলে।
ইউনিটির আহ্বায়ক গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন খুলনা জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ, খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান, খুলনা চেম্বার অব কমার্সের সভাপতি কাজী আামিনুল হক, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান প্রমুখ।