বালুঘাটে রাস্তায় বর্জ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লালবাগের বালুঘাট খেলার মাঠের পশ্চিম পাশের সড়কে বাসাবাড়ির বর্জ্য ছড়িয়ে আছে। স্থানীয় লোকজনের অভিযোগ, বালুঘাটের কিছু বাসিন্দা এখানে ময়লা-আবর্জনা ফেলেন। এখানে সিটি করপোরেশনের কোনো কনটেইনার নেই। এসব বর্জ্য নিয়মিত পরিষ্কারও করা হয় না। বাতাসে ব্যাপক দুর্গন্ধ ছড়ায়। বৃষ্টি হলে ময়লা পানির কারণে সড়কে চলাচল করা যায় না।

সিটি করপোরেশনের বক্তব্য

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্থায়ী কমিটির সভাপতি হাসিবুর রহমান প্রথম আলোকে বলেন, যত্রতত্র ময়লা না ফেলতে ডিএসসিসির নির্দেশনা আছে। কিন্তু তারপরও কেউ কেউ ময়লা ফেলছেন। তবে বালুঘাট মাঠের পাশে শিগগিরই একটি কনটেইনারের ব্যবস্থা করা হবে। 

ঘোষণা: আপনার এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা কিংবা পানিসংকটের মতো নাগরিক দুর্ভোগের বিষয়গুলো সরাসরি জানাতে পারেন প্রথম আলোকে এই নম্বরে: ৯১২১২২৩।