বালুতে ঢাকা সৌন্দর্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিশ গোডাউন এলাকার সামনে সাড়ে পাঁচ একরের বিশাল খোলা দিঘি। তার পাশে ছায়াদানকারী বটগাছ। এক পাশে কীর্তনখোলা, অন্য পাশে বয়ে চলা খাল। পাশ ঘেঁষে ঝাউগাছবেষ্টিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন ব্যারাক। সব মিলে দৃষ্টিনন্দন একটি জায়গা।
কিন্তু দর্শনীয় এই স্থানটি এখন বালুতে ঢাকা পড়েছে। সৌন্দর্য হারিয়ে গেছে বালু আর ময়লা-আবর্জনায়। এ কারণে দুই মাসেরও বেশি সময় ধরে বধ্যভূমির সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছেন বরিশাল নগরবাসী ও দর্শনার্থীরা।
সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের আওতাধীন কীর্তনখোলা নদীর পাড়ে একাত্তর পূর্ববর্তী সময়ে ৩০টি খাদ্যগুদাম গড়ে ওঠে। সেই থেকে স্থানটির পরিচিতি ত্রিশ গোডাউন এলাকা হিসেবে।
নব্বইয়ের দশকে নদীর পাড়ে বটগাছের পাশে নির্মাণ করা হয় একাত্তরের স্মৃতিস্তম্ভ বধ্যভূমি। একসময় জায়গাটি নির্জন থাকলেও সিটি করপোরেশনের উদ্যোগে সৌন্দর্যবর্ধন করায় এখন এটিই নগরের অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, স্থানটি বালুর স্তূপে ঢাকা। বালু ও আবর্জনায় একাকার বধ্যভূমি। দর্শনার্থীরা সেখানে বসতে পারছেন না। পাশেই রয়েছে বালু ও পাথর বিক্রির একটি প্রতিষ্ঠান।
দর্শনার্থী ইসরাত জাহানের বলেন, বরিশালে ঘুরে বেড়ানোর তেমন স্থান নেই। মুক্তিযোদ্ধা পার্ক ও বধ্যভূমিতেই মানুষের ভিড় জমে। কিন্তু এখন আর এই স্থানটির সৌন্দর্য বলতে কিছু নেই। সবই ঢেকে যাচ্ছে আবর্জনায়।
খোঁজ নিয়ে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আধুনিক খাদ্যগুদাম (সাইলো) নির্মাণের জন্য এই বালু আনা হয়েছে। কিন্তু বালু খাদ্যগুদামের ভেতরে না রেখে বধ্যভূমির সামনে এবং নদীর পাড়ে স্তূপ করে রাখা হয়েছে।
বধ্যভূমির পাশেই অবস্থিত পাথর ও বালুবিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স মিতুসী ট্রেডার্সের মালিক মো. মোমেন সিকদার বলেন, ‘আমরা বধ্যভূমি এলাকার পাশে মাঠের মধ্যে ভাড়া নিয়ে ব্যবসা করছি। মূলত বধ্যভূমির সামনে বালু রেখে সৌন্দর্য নষ্ট করেছে সাইলো নির্মাণকারী প্রতিষ্ঠান। ওখানে বালু রাখার পর আর তা সরানো হয়নি।’
যোগাযোগ করলে বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল প্রথম আলোকে বলেন, ‘বধ্যভূমির সৌন্দর্য রক্ষায় গ্রিল নির্মাণ করা হয়েছিল। সেগুলো চুরি হয়ে গেছে। আবারও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।