বালুবোঝাই কার্গোর ধাক্কায় ধসে পড়েছে পাঙ্গাশিয়া সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পাঙ্গাশিয়া সেতুটি ধসে পড়েছে। গতকাল বোরবার রাতে বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় সেতুর মাঝখানের অংশ ভেঙে পাঙ্গাশিয়া নদীতে পড়ে যায়। এতে বালুবোঝাই কার্গোটি নদীতে ডুবে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম জানান, রাত সাড়ে সাতটার দিকে বালুবোঝাই কার্গোটি দ্রুতগতিতে এসে সেতুর মাঝখানের একটি পিলারে ধাক্কা দেয়।
এতে সেতুর মাঝখানের অংশটি ধসে নদীতে পড়ে যায়। এতে কার্গোটিও নদীতে ডুবে যায়। এ সময় কার্গোটিতে থাকা লোকজন সাঁতরে তীরে উঠে আসেন।
নজরুল ইসলাম আরও জানান, ১৯৯০ সালে পাঙ্গাশিয়া নদীর ওপর নির্মিত এই সেতু দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ও সদর উপজেলা বদরপুর ইউনিয়নের যোগাযোগের একমাত্র পথ ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ সেতু ধসে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।